যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ পদত্যাগ করেছেন। মন্ত্রীসভা পুনর্গঠনের অংশ হিসেবে তিনি পদত্যাগ করেন।
দেশটির জ্যেষ্ঠ মন্ত্রীরা বিবিসিকে জানিয়েছেন, হেগের স্থলাভিষিক্ত হবেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হ্যামন্ড।
উইলিয়াম হেগ ব্রিটিশ কেবিনেটে হাউস অব কমন্সের নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া ২০১৫ সালের সাধারণ নির্বাচনের পর রাজনীতি থেকে অবসর নেওয়ারও ঘোষণা দিয়েছেন ২৬ বছর নর্থ ইয়র্কশ্যায়ার রিচমন্ডের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা হেগ। সূত্র : বিবিসি।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম)// টিআই





