হোয়াইট হাউসে পৌঁছে গেলেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে স্ত্রী মেলানিয়া। হোয়াইট হাউজের বাইরের বারান্দায় দাঁড়িয়ে সস্ত্রীক ট্রাম্পকে স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা।

সম্ভাষণের মুহূর্তে চারজন দাঁড়িয়ে থেকে ছবি তোলার জন্য কয়েক সেকেন্ড সময়ও দিলেন সাংবাদিকদের।

শুক্রবার সকাল থেকেই চূড়ান্ত প্রস্তুতি চলছিল হোয়াইট হাউসে। ওভালে নিজের অফিস থেকে সকালেই শেষ বারের জন্য বেরিয়ে হোয়াইট হাউস পৌঁছে গিয়েছিলেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা।

সেখানেই এতক্ষণ ডোনাল্ড ট্রাম্প আর তার রানিং মেট মাইক পেন্সের জন্য অপেক্ষা করছিলেন তিনি। মার্কিন সময় সকাল ৯.‌১৫ বৃষ্টিভেজা ওয়াশিংটনের রাস্তা দিয়ে চার্চে আশীর্বাদ নিতে পৌঁছে যান ট্রাম্প। সঙ্গে স্ত্রী মেনালিয়া, মেয়ে ইভাঙ্কা ও বেশ কয়েকজন।

সেখানে অনেকটা সময় কাটিয়ে পৌঁছে যান হোয়াইট হাউসে। ট্রাম্প উপস্থিত হওয়ার পরেই একে একে হাজির হন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ও তার স্ত্রী লরা বুশ। কয়েক মিনিট পরেই হাজির হয় ট্রাম্পের গোটা পরিবার।

এর পরেই হাজির হয়েছেন রানিং মেট মাইক পেন্স ও তার স্ত্রী কেরেন পেন্স, তাকে স্বাগত জানান বিদায়ী রানিং মেট জো বিডেন ও স্ত্রী ড. জিল বিডেন।

এমবি