পূর্ব ইউক্রেনের ডোনেটস্ক অঞ্চলের একটি চেকপয়েন্টে রাশিয়াপন্থী বিদ্রোহীদের হামলায় বৃহস্পতিবার অন্তত ১৩ জন সেনাসদস্য নিহত হয়েছে। ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওলেকসান্দার প্রেসিডেন্ট ওলেকসান্দার তুর্কিনভ এবং প্রতিরক্ষামন্ত্রী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ধারণা করা হচ্ছে, রোববার দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনকে ব্যহত করার জন্যাই এ ধরনের হামলা চালানো হয়। বার্তা সংস্থা এপি'র খবরে বলা হয়, ডোনেটস্ক থেকে ২০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত ব্লাহোদাতনি গ্রামের চেকপয়েন্ট আক্রমণ করে বিদ্রোহীরা। এ ঘটনায় হতাহতের পাশাপাশি বেশ কিছু সামরিক যানবাহন ক্ষতিগ্রস্থ হয়েছে। ঐ এলাকার বাসিন্দারা বলছেন, হামলাকারীরা চেক পয়েন্টে এসেছিল একটি সামরিক ট্রাকে আরোহন করে। ফলে সেনাসদস্যরা তাদেরকে সন্দেহ করতে পারেনি। আর এই সুযোগেই রাশিয়াপন্থী বিদ্রোহীরা হামলা চালায়। এই ঘটনার দায় স্বীকার করেছেন হরলিভকা শহরের একজন বিদ্রোহী কমান্ডার। তিনি ঘটনাস্থল থেকে জব্দকৃত বেশ কিছু অস্ত্র সাংবাদিককে দেখিয়ে বলেন, "গণপ্রজাতন্ত্রী ডোনেটস্কের মাটিতে যে ইউক্রেনিয়ান সেনা মোতায়েন করা হয়েছে, তাদের একটি চেকপয়েন্ট আমরা ধ্বংস করেছি। যে অস্ত্রগুলো তুমি দেখতে পাচ্ছ সেগুলো মৃত সেনাদের কাছ থেকে নিয়ে আসা হয়েছে।" সূত্র: এপি ও ফক্স নিউজ। [b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
ইউক্রেনে হামলায় ১৩ সেনাসদস্য নিহত
পূর্ব ইউক্রেনের ডোনেটস্ক অঞ্চলের একটি চেকপয়েন্টে রাশিয়াপন্থী বিদ্রোহীদের হামলায় বৃহস্পতিবার অন্তত ১৩ জন সেনাসদস্য নিহত হয়েছে। ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওলেকসান্দার
সাংবাদিক ও সাবেক সেনাসদস্যর ওপর আগেও হামলা হয়েছিল
নেত্রকোণার দুর্গাপুরে সাবেক সেনাসদস্য ও বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির (৩৬) হত্যাকাণ্ডের পর এলাকায় থমথমে পরিবেশ ও আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার বিরিশিরি উৎরাইল তেলুজিয়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে একটি দোকানের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। কয়েক মাস আগেও তার ওপর একই ধরনের হামলা হয়েছিল, সেবার তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে জানিয়েছেন স্বজনরা।
মায়ের কবরের পাশে চিরনিদ্রায় সেনাসদস্য তাসনিম রিফাত
চট্টগ্রামের হাটহাজারীতে ট্যাংক ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য তাসনিম রিফাতকে মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে।
সেনাসদস্য রিফায়াতের মরদেহ রাজশাহীতে, শোকে পরিবার
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের মরদেহ রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের বাড়িতে পৌঁছেছে। বৃহস্পতিবার দুপুরে মরদেহ পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ। তার মৃত্যুতে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ২ সেনাসদস্য নিহত
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন এবং আরও একজন সেনাসদস্য চিকিৎসাধীন রয়েছেন।
তনু হত্যা মামলা ২য় বার গ্রেপ্তারের পর কারাগারে সাবেক সেনাসদস্য হাফিজুর
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী তনু হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের পর নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
















