স্বামীর দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতির দরকার নেই বলে জানিয়েছে পাকিস্তানের একটি সাংবিধানিক পরিষদ। এ সংক্রান্ত আইনটি সংশোধন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পরিষদ। এ নিয়ে পাকিস্তানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তোলপাড় হয়ে যাচ্ছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
পাকিস্তানের ধর্মীয় বিষয় সংক্রান্ত সাংবিধানিক পরিষদ সরকারকে এ ব্যাপারে পরামর্শ দিয়েছে। সাংবিধানিক পরিষদটি কাউন্সিল অব ইসলামিক আইডিওলজি বা সংক্ষেপে সিআইআই নামে পরিচিত।
কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ খান শীরানি সাংবাদিকদের জানান, "শরীয়াহ আইন একজন ব্যক্তির একাধিক স্ত্রী গ্রহণের অনুমতি দেয়। সুতরাং সরকারের উচিত এ আইনটি সংশোধন করা।"
শীরানির মতে, দ্বিতীয় স্ত্রী গ্রহণে প্রথম স্ত্রীর অনুমতির প্রয়োজন নেই। কাউন্সিল পারিবারিক আইন সংশোধনের জন্য সরকারকে পরামর্শ দিয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
[b]ঢাকা, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ
[/b]
আন্তর্জাতিক
দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতির দরকার নেই!