পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সব নাগরিককে মেরে ফেলতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিখ্যাত হলিউড চলচ্চিত্র নির্মাতা মাইকেল মুর। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটাই জানান।

সাক্ষাৎকারে মাইকেল মুর আরও বলেন, ট্রাম্পকে কার্যত তিনি ঘৃণা করেন। একই সঙ্গে তিনি ডোনাল্ড ট্রাম্পের শাসনব্যবস্থা নিয়েও কড়া সমালোচনা করেন তিনি। 

একই সঙ্গে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে সেই বিষয়টি নিয়ে বেড়ে ওঠা সমস্যা সমাধানের কথাও তিনি বলেন। এই সমস্যা সমাধান করতে প্রতিটি মার্কিন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান মাইকেল মুর। 

একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, ট্রাম্পের কাছে রয়েছে নিউক্লিয়ার কোড। যার জেরে এই ধ্বংসলীলা চালাতে সক্ষম ট্রাম্প। তবে, মুর ট্রাম্পের উপরে সম্পূর্ণরূপে আস্থা হারিয়ে ফেললেও তিনি আশাবাদী পেন্টাগনের উপরে। তিনি অনুরোধ জানিয়ে বলেছেন, পেন্টাগণ যেন ট্রাম্পের ভুল সিদ্ধান্তে সাড়া না দেয়।

এমএনজে