যশোরের বেনাপোল থেকে ২৩৯টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার ভোরে বেনাপোলের উত্তর বারপোতা গ্রামের মাঠ থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।
২৬ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুর রহিম জানান, কচ্ছপগুলো ঢাকায় পাচারের জন্য চোরাই পথে ভারত থেকে আনা হয়। এ সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে উত্তর বারপোতা গ্রামের মাঠে চোরাকারবারীদের দেখে ধাওয়া দেয়। এ সময় তারা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা থেকে ২৩৯টি কচ্ছপ উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কচ্ছপ খুলনার প্রাণী সম্পদ অধিদফতরে জমা দেওয়া হয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।
কেএইচ





