ভারতে পাচারকালে যশোরের বেনাপোল ও পুটখালি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৬৯ পিচ সোনার বার (৬ কেজি ২’শ গ্রাম) ও ১২ হাজার মার্কিন ডালারসহ ৪ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
আজ বৃহস্পতিবার সকালে বেনাপোলের আমড়াখালি, সাদিপুর ও পুটখালি সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তের মসজিদ বাড়ী পোস্ট দিয়ে বিপুল পরিমান ইউএস ডলারের একটি চালান পাচার হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা মসজিদ বাড়ী পোস্ট এলাকায় অভিযান চালিয়ে ১২ হাজার ইউ এস ডলারসহ ২ পাচারকারীকে আটক করা হয়েছে।
আটকৃতরা হলেন- পুটখালি গ্রামের মহিউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ও শহীদ গোলদারের ছেলে আব্দুর রাজ্জাককে।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার, জানান, বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১২ হাজার ইউ এস ডলারসহ ২ হুন্ডি পাচারকারীকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে হুন্ডি পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।
নাছির /এএস





