চুয়াডাঙ্গার স্থানীয় দৈনিক পত্রিকা ‘আকাশ খবর’র জীবননগর উথলী এক প্রতিনিধিকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহত সাংবাদিকের নাম রাসেল হোসেন মুন্নাকে (২২) বলে জানা যায়। তার অবস্থা আশংকাজনক। তিনি জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের আবু জাফরের ছেলে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার দিবাগত রাতে রাসেল হোসেন মুন্না উথলী বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে সেনেরহুদা গ্রামের নিকট পৌঁছলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে প্রথমে যশোর হাসপাতালে পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের বাবা আবু জাফর জানান, পূর্ব শত্রুতার জের হিসাবে দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করেছে।
জীবননগর থানার ওসি ইকবাল আহম্মেদ জানান, জামায়াত-শিবিরের লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।
ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ