আজ রবিবার দুপুর ১টার সময় চট্টগ্রামে জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসাইন সাইদীর মুক্তির দাবীতে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী।

চট্টগ্রামে মুরাদপুরের বিভিন্ন রাস্তা প্রদিক্ষণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিছিলটি শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর সেক্রেটারি এস কে সিকদার এর পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন বলেন.মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিমদের হৃদয়ের স্পন্দন আমরা তাঁর মুক্তি দাবী করছি।

বিশ্ব মুসলিম উম্মাহর কাছে কোরআনের পাখি(দেলোয়ার হোসাইন সাঈদী)কে মুক্ত করে দিয়ে কোরআনের বানী পৌঁছে দিতে সরকারের কাছে আহবান জানাচ্ছি।

উক্ত সমাবেশে জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাছুম/জেড