যশোরের বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ী বটতলা এলাকা থেকে পরিত্যাক্তাবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় যৌন উত্তেজক সেনেগ্রা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বুধবার সকাল সাড়ে ৯ টার সময় বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ী গ্রামের বটতলা এলাকা থেকে পরিত্যাক্তাবস্থায় ৫,০০০ পিচ যৌন উত্তেজক সেনেগ্রা ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি জানায়, আমরা সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, ভারতীয় যৌন উত্তেজক সেনেগ্রা ট্যাবলেটের একটি বড় চালান এ দেশে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ী গ্রামের বটতলা এলাকায় অভিযান চালায়।
বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাচালানিরা তাদের সঙ্গে থাকা কয়েকটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগের ভিতর থেকে ৫,০০০ পিচ সেনেগ্রা ট্যাবলেট জব্দ করা হয়। যার সর্বোমোট আনুমানিক মূল্য ১৫,০০,০০০/- টাকা।
পুটখালী ২৩ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে.কর্ণেল আব্দুর রহিম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,জব্দকৃত যৌন উত্তেজক ট্যাবলেট গুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়ার প্রস্তুতি চলছে।
এসএইচ





