বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে চলমান করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও কর্সংস্থান সৃষ্টির লক্ষ্যে ঢাকার ডেমরা এলাকায় বেকার ও শ্রমজীবী মানুষদের মাঝে বিনামূল্যে অটো-রিকশা,ভ্যানসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ ও ব্যবসায়িক পুঁজি হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

আজ (০৮ নভেম্বর) রবিবার সকালে রাজধানীর ডেমরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও জননেতা নুরুল ইসলাম বুলবুল এই রিকশা-ভ্যানসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

নুরুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশসহ বিশ্বব্যাপি করোনায় বিপর্যস্থ মানুষ প্রায় ১০ মাস যাবৎ নানাবিধ প্রতিকূলতার মধ্যে অবস্থান করছে। করোনার কারণে অনেকে চাকুরী এবং ব্যবসাসহ কর্মক্ষেত্রে পুঁজি হারিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। বেকারত্বের যাঁতাকলে যুবসমাজ আজ অসহায়। এমন পরিস্থিতির মোকাবেলায় সরকারের পক্ষ হতে সামগ্রীকভাবে জনগণের কল্যাণে সরকারের তেমন কোন উদ্যোগ নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেশের সাধারণ মানুষকে নানাদিক থেকেই সহযোগিতা করার প্রচেষ্টা অব্যহত রেখেছে।

মহানগরীর দক্ষিণের আমীর হাদিসের আলোকে বলেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহও তার প্রতি দয়া করেন না। আজ আমরা যাদেরকে এই সহযোগিতা তুলে দিচ্ছি তারা এটাকে আমানত হিসেবে নিয়ে পুঁজিকে কাজে লাগিয়ে তা যথাযথ পন্থায় ব্যবহার করে নিজেরা সাবলম্বী হবেন এই প্রত্যাশা করছি।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আল্লাহ মানুষকে দিয়ে একে অপরের কল্যাণ করাতে চান। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) সেই কল্যাণের দিকেই মানুষকে আহবান করেছেন। কল্যাণের মূল কাজ হচ্ছে আল্লাহর দিকে মানুষকে ধ্বাবিত করা। আল্লাহ সুবহানাহু তায়ালার দাসত্ব করার মাধ্যমেই প্রকৃত কল্যাণ হয়ে থাকে। তিনি (সা.) সমাজকল্যাণের মাধ্যমেই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে আল্লাহর সন্তুষ্টি পেতে প্রচেষ্টা চালিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন গতানুগতিক রাজনৈতিক দল নয় বরং একটি আদর্শবাদী গণমুখী রাজনৈতিক সংগঠন। সে কল্যাণকামীতার অংশ হিসেবেই বেকারত্ব দূরীকরনে আজ আমরা শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দুর্দশা লাঘবে পাশে এসে দাঁড়িয়েছি।

এসময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসাইন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও যুব নেতা কামাল হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য মতিউর রহমান, মোহাম্মদ শাহজাহান খান, আব্দুল মালেক প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি

এএস