একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শার্শায় সকল ধরণের নাশকতা রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব -৬। সকাল থেকে র্যাব-৬ এর মেজর ফারুক হোসের নেতৃত্বে খুলনায় টহল চলছে। ।
র্যাব-৬ যশোর সূত্র জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী ও নাশকতাকারীদের বিরুদ্ধে গ্রেফতার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জানমালের নিরাপত্তা প্রদানের অংশ হিসেবে র্যাব-৬’র আওতাধীন যশোর জেলা শহর সহ বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল শুরু হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে মেজর ফারুকের নেতৃত্বে র্যাবের একটি চৌকস টিম যশোর জেলা শহরসহ যশোর-৮৫ শাশা-১ আসনে চলছে বিশেষ টহল
র্যাব-৬ যশোর এডিশনাল এসপি সুরত আলম জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে র্যাব-৬ তার আওতাধীন যশোরের বিভিন্ন উপজেলায় নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও নাশকতাকারীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জানমালের নিরাপত্তা প্রদানের অংশ হিসেবে যশোর জেলার ঝিকরগাছা গদখালী শার্শার আমড়াখালীসহ বিভিন্ন পয়েন্টে বিশেষ টহল, চেকপয়েন্ট বিশেষ টহল পরিচালনা করেছি। এ কার্যক্রম আগামী ২ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।
নাছির





