রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে ফেনসিডিলসহ তুষার হোসেন (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

এসময় তার কাছ থেকে ৪৫ বোতল ফেনসিডিল ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার ইশ্বরীপুর ডাইংপাড়া এলাকায় অভিচান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক তুষার হোসেন রাজশাহী মহানগরের হাড়পুর এলাকার মুকুল হোসেনের ছেলে।

রাজশাহীর গোদাগাড়ীর প্রেমতলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তুষারকে আটক করা হয়েছে।

তুষারের মোটর সাইকেলের (রাজ-মেট্রো-হ-১১-৪১৭৫) বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

ঢাকা, ৮সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ