ভোলা জেলা পরিসংখ্যান ব্যুরো’র কমিউনিটি রিপোর্ট প্রকাশনা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় জেলা প্রশাসক মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সম্পাদিত আদম শুমারী ও গৃহগননা ২০১১ এর ভোলা জেলা কমিউনিটি রিপোর্টের সার সংক্ষেপ সেমিনারে সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা।

এতে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান মনির এবং বিশেষ অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন ভোলা সিভিল সার্জন ফরিদ আহমেদ, ভোলা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহামুদ ও ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান প্রমুখ।

এ সময় ভোলা জেলা পরিসংখ্যান কর্মকর্তা তৈয়বুর রহমান বলেন, ২০১১ সনের জরিপ মতে ভোলা জেলায় মোট জনসংখ্যা ১৭ লক্ষ ৭৬ হাজার ৭ শত ৯৫ জন। এর মধ্যে ৮ লাখ ৮৪ হাজার ৬৯ জন পুরুষ এবং ৮ লক্ষ ৯২ হাজার ৭ শত ২৬ জন নারী রয়েছে।

এ সময় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর ভিষণ- ২০২১ বাস্তবায়নের লক্ষে পরিসংখ্যান ব্যুরো’র বিভিন্ন দিক তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা বলেন, আদম শুমারীতে সব বিভাগের সমন্বয় করা প্রয়োজন।

এমকে