রোহিঙ্গাদের বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে পড়া বন্ধ করতে কয়েকদিন ধরে তল্লাশি কার্ষক্রম চালিয়ে পুলিশ ও র‌্যাব।

তারই অংশ হিসেবে গতকাল কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় যানবাহনে তল্লাশি চালিয়ে ৭৯ জন রোহিঙ্গাকে আটকের পর বিজিবি’র কাছে হস্তান্তর করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৭।

শনিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চেকপোস্ট বসিয়ে এ যানবাহনে এ তল্লাশি চালানো হয়।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মো. রুহুল আমিন জানান, অনেক রোহিঙ্গা দেশের নানা এলাকায় ছড়িয়ে পড়তে যাচ্ছে। বিভিন্ন জায়গায় তাদের ছড়িয়ে পড়া ঠেকাতে আইন প্রয়োগকারী সংস্থা উখিয়া ও জেলার বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে।

এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যা থেকে টেকনাফ-উখিয়া থেকে কক্সবাজার ও দেশের অন্যান্য এলাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যানবাহনে তল্লাশি চালিয়ে ৭৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

তিনি আরো জানান, রাতেই তাদের কক্সবাজারের ৩৪ বিজিবি’র ঘুমধুম ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।
জেড