ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মোলানী সীমান্ত থেকে এক রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৩০-বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৯ জুলাই) ভোরে উপজেলার বেলডাঙ্গী গ্রামে অভিযান চালিয়ে এ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

দুপুরে ঠাকুরগাঁও-৩০ বিজিবির পরিচালক লে. কর্নেল তুষার বিন ইউনুস সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চোরাচালান বিরোধী অভিযানে এ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে সীমান্ত এলাকায় কড়া নজরদারির পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি।

ওএফ