সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের ধান ক্ষেতে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, শুক্রবার ভোরে সীমান্তের মেইন পিলার ১৩ থেকে ১০০ গজ দূরে জিরো পয়েন্ট হতে ১৫ গজের ভেতরে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশকে খবর দেয়।

পরে বিজিবি পুলিশকে বিষয়টি জানায়। তবে স্থানীয়রা ওই নারীর নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি।

বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডার সুবেদার কবির জানান, শাড়ি ও বোরকা পরিহিত ওই নারীর মরদেহ ধান ক্ষেতে পড়ে থাকতে দেখা যায়। তিনি আরো বলেন, এই সীমান্তের দুই প্রান্তে বাংলাদেশ ও ভারতীয় এলাকায় কোনো ধরনের গুলির ঘটনাও ঘটেনি।


এআই