রাজশাহী মহানগরীতে আগামী সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ছাত্রদল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল ইসলাম হত্যার প্রকৃত খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে এ হরতালের আহ্বান করা হয়েছে।
শুক্রবার বিকালে নগরীর ভুবন মোহন পার্কে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে রাজশাহী মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখা যৌথভাবে এই হরতাল আহ্বান করে।
এসময় তারা বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রতিবাদ এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংসদ নির্বাচনের দাবিও জানান।
সমাবেশে বক্তব্য দেন- রাজশাহী বিশ্বদ্যিালয় শাখা ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ, মহানগর ছাত্রদল সভাপতি মাহফুজুর রহমান রিটনসহ রাজশাহী মহানগর ও রাবি শাখা ছাত্রদলের নেতারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জেআই





