ভারতে পাচারের সময় বেনাপোল’র সীমান্তবর্তী গাতিপাড়া গ্রাম থেকে দেড় কোটি টাকা মূল্যের ২ ট্রাক পাঙ্গাস মাছের পোনা চালান জব্দ করেছে বিজিবি সদস্যরা।

রোববার রাতে ট্রাকটি দু'টি আটক করা হয়।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী সরকার জানান, বিপুল পরিমান পাংগাসের পোনা পাচার হয়ে ভারতে যাচেছ এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা রাত ২ টায় গাতিপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ঢাকা মেট্রো ড-১১/১১৪৯ ও ঢাকা মেট্রো ড- ১১/৪৬১৩ নাম্বারের ২টি ট্রাক ভর্তি পাঙ্গাস মাছের পোনা জব্দ করে।

জব্দকৃত পাঙ্গাস মাছের মূল্য ১ কোটি ৫৬ লাখ টাকা বলে জানা গেছে। সোমবার দুপুরে বেনাপোল কাষ্টমসের আটক শাখায় জব্দকৃত মাছ জমা দিয়েছে বিজিবি।

কেএইচ