রাজশাহী নগরীর বিভিন্ন আবাসিক হোটেল ও জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

সোমবার রাতে নগরীর বাস টার্মিনাল ও হাদির মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হল- খুলনার মজগুনি কাজিপাড়া এলাকার খালিসপুর গ্রামের রাজুর স্ত্রী পপি (২৫), ঢাকার টঙ্গী মধুমতি এলাকার মৃত কামালের মেয়ে শিলা (২২), সাভারের হেমায়েতপুর গ্রামের নয়নের স্ত্রী কাজল (২৬), নগরীর কেদুরমোড় এলাকার পিয়ারুল ইসলামের ছেলে সাদ্দাম (২০), ইউনুসের ছেলে রবি (১৮), জসিমের ছেলে মাসুদ (২২), মৃত তাজেমের ছেলে রতন (২৪), তাহসেনের ছেলে লিটন (২৪) ও শাহিনুরের ছেলে শ্যামল (২৩) ও হাদিরমোড় এলাকার ইলিয়াস মন্ডলের ছেলে রমজান আলী (৩৫), টুটুলের ছেলে মজিবুল (৩২), শুকুর আলী ছেলে আলাউদ্দিন (২২) ও ফজুলুরের ছেলে আলাউদ্দিন (২২)।

এ বিষয় বোয়ালিয়া মডেল থানার সহকারী পুলিশ কমিশনার সাইফুর রহমান সাঈফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নগরীর বাস টার্মিনাল এলাকার আবাসিক হোটেল প্রীতম-এ অভিযান চালায় পুলিশ। এ সময় অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে পপি, শিলা ও কাজল নামে তিনজন যৌনকর্মীকে আটক করা হয়।

তিনি আরও জানান, পুলিশের অপর একটি দল নগরীর হাদির মোড় এলাকার একটি জুয়ার আসরে অভিযান চালায়। সেখান থেকে ১০ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। এ সময় ৮টি মোবাইল সেট ও বেশ কিছু টাকা উদ্ধার করা হয়েছে। আটকদের মঙ্গলবার জেল হাজতে পাঠানো হবে।

ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই