বেনাপোল সীমান্তে ১কেজি ১শ ৭০গ্রাম ওজনের১০টি স্বর্ণের বার সহ গোপাল সরকার (৬০) এক ভারতীয় নাগরিক আটক করেছে বিজিবি।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার সময় তাকে আটক করা হয়। আটকৃত গোপাল সরকার ভারতের উত্তর২৪ পরগনা জেলার, বনগাঁ থানার কালিয়ানি গ্রামের মৃত শিবু সরকারের ছেলে।
২১বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার পিবিজিএমএস জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি এক ভারতীয় নাগরিক বিপুল পরিমান সোনা নিয়ে ভারতে প্রবেশ করবে।
এমন সংবাদের ভিত্তিতে দৌলতপুর ক্যাম্পের নায়েব সুবেদার মোজাফফার হোসেন ও নায়েক কাশেম বিআইপি সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে স্বর্ণের বার সহ ভারতীয় নাগরিককে আটক হয়।
জব্দকৃত সোনার মূল্য ৫৮ লাখ ৫১ হাজার টাকা বলে বিজিবি জানান। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
নাছির /এএস





