রাজশাহীর চারঘাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত যুবকের নাম নাসিম উদ্দিন (২৫)।সে উপজেলার অনপুমপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহতের বাবা আবদুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার রাতে ঝড় শুরু হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ঝড়ে তাদের বাড়ির পাশে বিদ্যুতের তারের ওপর গাছের ডাল ভেঙে পড়ে। এ সময় নাসিম ওই ডাল কাটার জন্য গাছে ওঠে। এক পর্যায়ে বিদ্যুৎ চলে আসলে বিদ্যুতায়িত হয়ে নাসিম গাছ থেকে পড়ে যায়।

পরে স্থানীয়রা নাসিমকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেইউ