কুষ্টিয়ায় কলেজছাত্র পলাশ হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে তার এলাকাবাসী ও সহপাঠিরা।

শনিবার সকালে কুষ্টিয়ার জিকে ঘাট এলাকা থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

পরে প্রেসক্লাবের সামনে এনএসরোডে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচীতে এসময় বক্তব্য রাখেন, নিহত পলাশের চাচা লিটন রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক বকুল বিশ্বাস, হরিপুর ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির আহবায়ক, সমাজসেবক, সাংবাদিক হাসিবুর রহমান রিজু, প্রকৌশলী আশরাফুল ইসলাম শিপন।

এসময় বক্তারা কঠোর হুশিয়ারী প্রদান করে বলেন, মেধাবী কলেজ ছাত্র পলাশের হত্যাকারীদের সাথে যারা জড়িত তাদের অবলিম্বে গ্রেপ্তার করতে হবে।

আগামী ৭দিনের মধ্যে যদি আসামীদের গ্রেপ্তার করা না হয় তাহলে কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে বলেও মানববন্ধনে হুশিয়ারী উচ্ছারণ করেন বক্তারা।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় দুবৃত্তারা কুষ্টিয়া শহরের পিটিআই রোডে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে হত্যা করে।

এসএম/সবুজ