শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর রাজধানীতে গমণাগমণে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গমনাগমণের সুবিধার্থে এ নির্দেশনা দিয়েছে ডিএমপি।
শুক্রবার ডিএমপি মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গমনাগমণের সুবিধার্থে রাজধানীতে সুষ্ঠুভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণকল্পে সকাল ৬ টা হতে ৯:৩০ টা পর্যন্ত সকল প্রকার সার্ভিস ট্রান্সপোর্র্ট (বাস/ট্রাক/হিউম্যান হলার/থ্রি হুইলার ইত্যাদি), রিক্সা, রিক্সা-ভ্যান মিরপুর মাজার রোড (মাজার রোড ক্রসিং হতে মিরপুর ১ নং ক্রসিং পর্যন্ত) পরিহার করে বিকল্প সড়কে চলাচল করবে।
যে সকল যানবাহন আশুলিয়ার দিক থেকে বেঁড়ীবাধ দিয়ে মিরপুরের দিকে আসবে, সে সকল যানবাহন নবাবেরবাগ ক্রসিং হতে বামে মোড় নিয়ে শাহআলী থানা রোড ব্যবহার করতে পারবে।
যে সকল যানবাহন মাজার রোড ক্রসিং দিয়ে শাহআলী মাজার সংলগ্ন এলাকা অতিক্রম করবে, সে সকল যানবাহন টেকনিক্যাল মোড় হয়ে দারুস সালাম রোড ব্যবহার করবে। মিরপুর-১০ নং হতে গাবতলীগামী সকল যানবাহন মিরপুর-১ নং দারুসসালাম রোড হয়ে টেকনিক্যাল মোড় হয়ে যাবেন।
উল্লিখিত বিষয়ে ডিএমপি’র ট্রাফিক বিভাগ সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।
জেইউ/এসএইচ





