কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এছাড়া আরো তিনজন আহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুজাতপুর রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের রতনপুর গ্রামের আবদুল ওয়াবের পুত্র তারেক (৩৫) ও অজ্ঞাত যুবক (৩৮)।

নিহতদের মধ্যে চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে তারেক মজুমদারের (৩৫) পরিচয় পাওয়া গেছে।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে চট্টগ্রাম থেকে কুমিল্লাগামী প্রিন্স সৌদিয়া পরিবহনের একটি বাসের চাকা নষ্ট হয়। সেটি ঠিক করার জন্য সুজাতপুর রাস্তার মাথায় দাঁড়ায়। গাড়ির নতুন চাকা লাগানোর সময় যাত্রীরা নিচে নেমে পাশে দাঁড়িয়ে ছিল।

এসময় পিছন থেকে দ্রুতগামী একটি পিকআপ বাসটিকে ধাক্কা দেয়। এতে অন্তত পাঁচজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

এমই