বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূল মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে ভোলা জেলা যুবদল বিক্ষোভ মিছিল করেছে ।

বুধবার (৩ মে) বিকালে শহরের যুবদল কার্যালয় থেকে এ মিছিলটি বের করে তারা। মিছিলটি শহর অতিক্রমকালে যুবদল কার্যালয়ের সামনেই  পুলিশি বাধার মুখে পড়ে। পরে যুবদল কার্যালয় চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, ভোলা জেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম কায়েদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারন সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, যুগ্ন সম্পাদক হুমায়ুন কবির সোপান, পৌর বিএনপি’র সভাপতি আবদুর রব আকন, বশির মাতাব্বর, সাবেক যুবদল সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, কেন্দ্রীয় যুবদলের সদস্য আবদুল কাদের  সেলিম,  যুবদল নেতা আবুল কালাম বাহালুল, ফারুক সিকদার, জাকির হোসেন সবুজ, খায়রুল আলম মিলন, মো: ফেরদৌসসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে জেলা সদর ও পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে জেলা যুবদলের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে সমাবেত হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ করে দলীয় নেতকর্মীরা। সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম কায়েদ।

এমই/শহীন