মানিকগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে বিএনপির ছয় কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়।

পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- হরতাল ও অবরোধে নাশকতা সৃষ্টির আশঙ্কায় বিশেষ অভিযানে মানিকগঞ্জ সদর থানা থেকে মো. সেলিম মিয়া (২৫), আ. হান্নান (৩০), সিংগাইর থেকে আমিনুর খান (২৫), সাটুরিয়া থেকে বাবুল হোসেন (৩৫), ঘিওর থেকে মো. মালেক (৪০) ও কাশেম (৩৫) আটক হয়। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ আইনে মামলার প্রস্তুতি চলছে।

কেএইচ