রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বুধবার সকালে নগরভবনে যাবেন। বিষয়টি নিশ্চিত করেছেন মেয়রের ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব।

তিনি জানান, ২ এপ্রিল রোববার স্বপদে ফেরার পরই সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে। সেই আদেশের বিরুদ্ধে মঙ্গলবার হাইকোর্টে রিট করলে আদালত সেই আদেশটির স্থগিতাদেশ দেন। এ আদেশের বলেই মেয়র নগর ভবনে যাচ্ছেন।

রোববার ফ্যাক্সে পাঠানো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব আনোয়ার পাশা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মেয়র বুলবুলের বিরুদ্ধে ফৌজদারি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে। আর স্থানীয় সরকারের (সিটি করপোরেশন) ২০০৯ সালের আইনে মেয়রের নামে মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হলে তাকে বরখাস্তের বিধান রয়েছে। তাই মেয়র বুলবুলকে সাময়িকভাবে বরখাস্ত করা হল। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এ সাময়িক বরখাস্তাদেশ পেয়ে তিনি নগর ভবন থেকে বের হয়ে যান।

জারিফ