রাজধানীর কলাবাগান এলাকায় অস্ত্র ঠেকিয়ে একটি প্রাইভেটকার ছিনতাই করে পালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিনগত রাত ১টার দিকে এ দুর্ধর্ষ গাড়ী ছিনতাইয়ের ঘটনাটি ধানমন্ডির ৪ নং রোডে।
বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার ওসি মো. ইকবাল। তিনি টাইমনিউজবিডিকে বলেন, ধানমন্ডির চার নম্বর রোডের ওসামা ইসলাম নামে এক ব্যক্তি স্ত্রী ও সন্তানকে নিয়ে আনুমানিক রাত ১টার দিকে ওষুধ কিনতে আসেন। ওসামা ইসলাম গাড়ি থেকে নেমে ওষুধ কিনতে গেলে কয়েকজন ছিনতাইকারী তার স্ত্রী ও সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তারা ওই গাড়ীটি চালিয়ে প্রেসক্লাব পর্যন্ত চলে যায়। পরে সেখানে গাড়ীর মালিক ওসামার স্ত্রী ও সন্তানকে অক্ষত অবস্থায় নামিয়ে দিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
এব্যাপারে কলাবাগান থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে উল্লেখ করে ওসি ইকবাল বলেন, আমরা ইতোমধ্যে প্রাথমিকভাবে ছিনতাই জোন গুলোতে নজরদারি বাড়িয়েছে। গাড়িটি উদ্ধারে সর্বত্র খোঁজ নেয়া হচ্ছে।
[b]ঢাকা, জেইউ, ২৭ এপ্রিল(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
জাতীয়
কলাবাগানে অস্ত্রের মুখে গাড়ি ছিনতাই
রাজধানীর কলাবাগান এলাকায় অস্ত্র ঠেকিয়ে একটি প্রাইভেটকার ছিনতাই করে পালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিনগত রাত ১টার দিকে এ দুর্ধর্ষ গাড়ী ছিনতাইয়ের ঘটনাটি ধানমন্ডির ৪ নং রোডে।বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান





