রাজধানীর মতিঝিলে র‌্যাব পরিচয়ে এসএম এ মান্নান জাহাঙ্গির (৩৭) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার রাত ১০ টায় মতিঝিল থেকে তাকে অপহরণ করা হয় বলে জানা গেছে।  তিনি সামিরা ট্যুরস এন্ড ট্রাভেলসের মালিক এবং জাবের ইন্টারন্যাশনালের পার্টনার।
জাহাঙ্গিরের ম্যানেজার বারাকাত গণমাধ্যমকে জানান,রাতে মতিঝিল ২৭/১/সি এর অফিস থেকে বের হওয়ার পর সাদা রঙের একটি মাইক্রোবাসে ৫-৭ জন এসে র্যাঝব পরিচয়ে তাকে তুলে নিয়ে যায়। এরপর থেকে বিভিন্ন র‌্যাব অফিসে খোঁজ নিয়েও তার কোন হদিস পাওয়া যায়নি।
তিনি জানান,এ বিষয়ে র্যা বের একাধিক ব্যাটালিয়ান,পল্টন ও মতিঝিল থানায় খোঁজ নিয়েছি তারাও কিছু বলতে পারছে না।
এসএম এ মান্নান জাহাঙ্গিরের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায়। তিনি রাজধানীর পল্টন এলাকায় থাকেন।
র‌্যাবের মিডিয়া সেলের উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান জানান,এরকম নামের কাউকে র্যাাব আটক করেছে কিনা আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
[b]ঢাকা, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]