বিচার বিভাগ পুরোপুরি স্বাধীন ও নিরপেক্ষ। সারাদেশের বিচারকরা বিচার কাজের চুল পরিমাণ প্রভাব বরদাস্ত করবেন না।
শনিবার ঢাকার অধঃস্তন আদালতসমূহের আয়োজিত ও ইউএনডিবির সহযোগিতায় ‘জাস্টিস সেক্টর কোঅর্ডিনেশন: চ্যাইঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা এসব কথা বলেন।
ঢাকার দায়রা জজ আদালতের জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে আয়োজিত সেমিনারে এসকে সিনহা আরও বলেন, ক্রমবর্ধমান মামলার জট কমাতে বিচারক ও আইনজীবীদের পারস্পরিক সহযোগিতার ওপর জোর দিতে হবে। এছাড়া বিচারের মান অক্ষুন্ন রাখার জন্য সকলের সাহায্য-সহযোগিতা কামনা করেন।
প্রধান বিচারপতি ছাড়াও সেমিনারে ঢাকা জেলা জজ এম কুদ্দুস জামান, ঢাকা মহানগহর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবার রহমান সরকার, মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ আহমেদ তালুকদার ও ঢাকা জেলার পিপি খন্দকার আবদুল মান্নানসহ ইউএনডিপির প্রতিনিধিবৃদ্ধ উপস্থিত ছিলেন।
সেমিনারে ঢাকার আদালতে কর্মরত বিচারকবৃদ্ধ ও ঢাকা আইনজীবী সমিতির বর্তমান ও সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ রাষ্ট্র পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা জেলার পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ইউএনডিবির প্রতিনিধিরা সেমিনারে অংশগ্রহণ করেন।
জেআই, কেবি





