"নারীর ক্ষমতায়নেই মানবজাতির ক্ষমতায়ন" এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
এ উপলক্ষে রোববার সকালে মহিলা পরিষদ এবং সনাকের আয়োজনে শহরের নববিধান বালিকা বিদ্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
পরে স্কুলে হলারুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন, নাটোরের সিভিল সার্জন ডাঃ ফেরদৌস নিলুফার ও মহিলা পরিষদের সভানেত্রী নাসিমা বানু লেখা সহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এসএইচ





