তৃতীয় দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে খানসামা উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে।
উপজেলার ৬ টি ইউনিয়নের মধ্যে আ’লীগ মনোনীত প্রার্থীরা ৫ টি তে জয়লাভ করেছে ও বিএনপি মনোনীত প্রার্থীরা ১ টিতে জয়লাভ করছে।
১নং আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদে বিএনপি মনোনীত প্রার্থী আ স ম আতাউর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে ৬ হাজার ৯ শত ৭১ ভোট পেয়ে বে-সরকারী ভাবে জয়লাভ করছে।তার নিকটতম প্রতিদ্বন্দী আ’লীগের বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র মো: খলিলুর রহমান আনারস প্রতীক নিয়ে ৬ হাজার ৬ শত ৩ ভোট পেয়েছেন।
২ নং ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদে আ’লীগ মনোনীত প্রার্থী মো: হাফিজুল হক সরকার (হাফিজ) নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৭ শত ১৪ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জামায়াত মনোনীত স্বতন্ত্র প্রার্থী ক্বারী মো: আব্দুল হক সিরাজী মোটর সাইকেল প্রতীক নিয়ে ৫ হাজার ১ শত ৬৮ ভোট পেয়েছেন।
৩ নং আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদে আ’লীগ মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদ শাহ্ নৌকা প্রতীক নিয়ে ৮ হাজার ৬ শত ৫৯ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি মনোনীত প্রার্থী মো: আব্দুল জব্বার শাহ্ ধানের শীষ প্রতীক নিয়ে ৭ হাজার ১ ভোট পেয়েছেন।
৪ নং খামারপাড়া ইউনিয়ন পরিষদে আ’লীগ মনোনীত প্রার্থী মো: সাজেদুল হক নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ৩৫ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সরকার ধানের শীষ প্রতীক নিয়ে ৩ হাজার ৬ শত ১৮ ভোট পেয়েছেন।
৫ নং ভাবকী ইউনিয়ন পরিষদে আ’লীগ মনোনীত প্রার্থী মো: শফিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে ৮ হাজার ২ শত ৩৯ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো: রবিউল আলম তুহিন ধানের শীষ প্রতীক নিয়ে ৭ হাজার ১ শত ৯৭ ভোট পেয়েছেন।
৬ নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদে আ’লীগ মনোনীত প্রার্থী মো: আইনুল হক শাহ্ নৌকা প্রতীক নিয়ে ৮ হাজার ৭ শত ৮ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি মনোনীত প্রার্থী মো: সাখাওয়াত হোসেন লিটন ধানের শীষ প্রতীক নিয়ে ৬ হাজার ৫ শত ৪৯ ভোট পেয়েছেন।
এমবি





