মানিকগঞ্জের বিভিন্ন এলাকা থেকে বিএনপির ২৫ কর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার ভোরে নাশকতা সৃষ্টির আশঙ্কায় তাদেরকে নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়।

জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার ছয়টি উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। এর মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় চারজন, সিংগাইরে ১৩ জন, ঘিওরে তিনজন, হরিরামপুরে তিনজন, দৌলতপুরে একজন ও সাটুরিয়ায় একজন।

তবে বিজ্ঞপ্তিতে আটককৃতদের নাম পরিচয় উল্লেখ করা হয়নি।

ইআর