আগামীকাল (১৬ জানুয়ারি) থেকে নগরীর বিভিন্ন সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হবে জানালেন খুলনা সিটি করপরেশন (কেসিসি) এস্টেট অফিসার মো: নুরুজ্জামান তালুকদার।
রবিবার বেলা সাড়ে ১১টায় তার অফিসে কথা বলার সময় ‘টাইমনিউজবিডি’কে এ সব কথা বলেন তিনি।
রাস্তার পাশে অবৈধ সরকার দলীয় কার্যালয় উচ্ছেদের ব্যাপারে জানতে চাইলে নুরুজ্জামান বলেন, এ বিষয় নিয়ে এখন আমাদের কোন পরিকল্পনা নেই, আমরা পরে চিন্তা ভাবনা করবো।
তিনি বলেন, ম্যাজিস্ট্রেটে মো: আব্দুল আওয়ালের নেতৃতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় নগরীর সম্পত্তি পরিদর্শক ইমতিয়াজ হোসেন উপস্থিত থাকবেন। এ অভিযান অব্যাহত থাকবে, ১৯ জানুয়ারি পর্যন্ত।
অভিযান চলবে খুলনা মহনগরীর গোবরচাকা মেইন রোড সরদার বাড়ির পাশে, পৈ পাড়া মেইন রোড, ১৯ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারের সামনে, দোলখোলা বাজার, বাইতি পাড়া মোড়, শামসুর রহমান রোডের পাশেবিদ্যমান অবৈধ কাঁচা বাজার, গোয়ালখালী লেবুতলার মোড় এবং বাস্তহারা বয়রা হাউজিং বাজারে অভ্যন্তরের ভাসমান অবৈধ বাজার। এ সময় ব্যবসায়ীদের উচ্ছেদে মোবাইল কোট পরিচালিত হবে।
এমই/মামুন





