কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ বদরুদ্দোজাকে অপসারণের দাবিতে ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

রোববার দুপুরে কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমনের নেতৃত্বে কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, গত বৃহস্পতিবার বিকেলে কলেজের অধ্যক্ষ বদরুদ্দোজা নিজ কলেজের ছাত্রীর সাথে যে আচরণ করেছে তা ক্ষমার অযোগ্য। তার কারণেই কলেজের শিক্ষার পরিবেশ মারাত্মক বাধা গ্রস্ত হচ্ছে। তাই এই লম্পট অধ্যক্ষ বদরুদ্দোজাকে অতিসত্বর কুষ্টিয়া সরকারি কলেজ থেকে বিতারিত করে আইনের মাধ্যমে দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে হবে। তা না হলে আরো কঠোর কর্মসুচী দেয়া হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বেলা ৫টার দিকে হোস্টেলের নিয়ম ভাঙার অভিযোগে কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে অধ্যক্ষ বদরুদ্দোজা তার সরকারি বাস ভাবনে ডেকে পাঠান। ওই ছাত্রী অধ্যক্ষের বাসভবনে গেলে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়। এ অভিযোগে কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষের বাসভবনে ব্যাপক ভাঙচুর চালায় শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বাপ্পি, সহ-সভাপতি রবিউল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি, যুগ্ম সম্পাদক নাহিদুল ইসলাম রুপল, যুগ্ম সম্পাদক আহমেদুর রাব্বি, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমীন হোসেন প্রমুখ।

এমআইএস