দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শরীয়তপুর জেলা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপি দফতরের দায়িত্বে নিয়োজিত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত বুধবার সন্ধ্যায় দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কার নেতারা হলেন- শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলতাফ হোসেন শিকদার, যুব বিষয়ক সম্পাদক আ. জব্বার খাঁ ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রুহুল আমিন মুন্সী।
কেএইচ





