বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের বংশাল থানার রুকন (সদস্য) গোলাম মাওলা’র মাতা নূর জাহান বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাঁকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুমা নূর জাহান বেগম ১০ নভেম্বর বুধবার দিবাগত রাত ২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। মরহুমা কিডনি জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮বছর। তিনি স্বামী, ২ছেলে ১মেয়ে সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার ইন্তেকালে আরও শোক জানিয়েছেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও বংশাল থানা জামায়াতের আমীর আজমল হোসেন এবং বংশাল থানা সেক্রেটারি মোতাহার হোসেন। প্রেস বিজ্ঞপ্তি
এএস





