২৩ এপ্রিল অনুষ্ঠিত ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থীর পক্ষ নেয়ায় রাজবাড়ীতে ১৮ আওয়ালীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলার বালিয়াকান্দি উপজেলার ছয় ইউনিয়ন থেকে এই নেতাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সোমবার দুপুর ২টায় উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক শামছুল আলম সুফী স্বাক্ষরিত সাময়িক বহিষ্কৃত নেতারা হলেন- নারুয়া ইউনিয়ন সভাপতি মো. আব্দুল খালেক, লিয়াকত আলী খান, মো. আব্দুর রাজ্জাক, ইসলামপুর ইউনিয়নের হাজী মো. শাহজাহান, বহরপুর ইউনিয়নের মো. সাবু মোল্যা, লিয়াকত আলী, মো. আব্দুর রশিদ।

আরও হলেন নবাবপুর ইউনিয়নের মো. হাসেনুর রফিক, মো. কালাম ফকির, মো. ফজলুল হক, মো. আজম, বালিয়াকান্দি সদর ইউনিয়নের মো. আব্দুল ওহাব মোল্যা ও জামালপুর ইউনিয়নের মো. বারেক আলী সর্দার, মো. কামরুল, ওহিদ মীর, ইমদাদুল হক শামিম, কামাল সর্দার, মো. আবুল কালাম মন্ডল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সহসভাপতি ভানু সোম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম প্রমুখ।

এমআর