যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১২০ বোতল ফেনসিডিলসহ সাফিয়া খাতুন (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
আজ (৬ অক্টোবর) রোববার সকাল ৮টায় অভিযান চালিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশ তাকে আটক করে।
আটক সাফিয়া বেনাপোল পোর্ট থানাধীন দীঘিরপাড় গ্রামের আবু বক্কর বাক্কার স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, এসআই পিন্টু লাল দাস সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় দীঘিরপাড় গ্রামে অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিলসহ সাফিয়াকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিকে দুপুরে যশোর আদালতে পাঠানো হবে।
শেখ নাছির/এমবি





