ঝুলন্ত অবস্থায় শামসুল আলম (৩৫) নামে যুবলীগের এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের চাঁদপুর গ্রামের আমবাগান থেকে তার লাশ উদ্ধার করে মোহনপুর থানা পুলিশ।

নিহত শামসুল আলম মৌগাছি ইউনিয়ন যুবলীগের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি এবং স্থানীয় ইয়াদ আলী ইদুর ছেলে।

সকালে ঝুলন্ত অবস্থায় যুবলীগ নেতা শামসুল আলমের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেখে গ্রামবাসী। দুপুর ১টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ জানান, লাশ উদ্ধারের সময় তার মুখে রুমাল গোঁজা ছিল। প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে ধারণা করা হলেও, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না।

জেএ