নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে মেহেরপুরে অভিযান চালিয়ে বিএনপির ২৭ কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতদের নাম জানা যায়নি।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বলেন, নাশকতার অভিযোগে সদর থানা পুলিশ আটজন, গাংনী থানা পুলিশ ১৫ জন এবং মুজিবনগর থানা পুলিশ চারজনকে আটক করেছে। কার্যবিধির ১৫১ ধারায় তাদেরকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।
কেএইচ





