রাজশাহীর পুলিশ কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. শামসুদ্দিনকে রাজশাহীর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এ বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, এখনও বদলির কাগজপত্র হাতে পাইনি। পেলে বলতে পারবো কোন কারণে আমার বদলি করা হয়েছে।
গত শনিবার বিকাল ৩টার দিকে মহানগরীর বিহাস এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক শফিউল ইসলাম লিলনকে (৩৯) কুপিয়ে হত্যা করা হয়। সেই ঘটনার ক্লু উদঘাটনে ব্যর্থতার পরিচয় দেয়ায় রাজশাহীর পুলিশ কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমানকে ঢাকায় বদলি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
জেআই





