ফেনীর সোনাগাজীতে পুলিশ পরিচয়ে সেনা সদস্য আব্দুর রফের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলার চরগনেশ ৯ নম্বর গ্রামের সেনা সদস্য আবদুর রফের বাড়িতে পুলিশ পরিচয়ে রাতে ১২-১৩ জনের একদল মুখোশধারী ডাকাত ঘরের দরজা ভেঙে সবার হাত-পা বেঁধে নগদ ৯৫ হাজার টাকা, সোনা ও মোবাইল সেট নিয়ে যায়। ডাকাতরা এ সময় নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল হাতিয়ে নিয়ে যায়।
সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দুল মোস্তাফা ডাকাতির সত্যতা স্বীকার করেছেন।
ইআর





