নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির আশঙ্কায় মানিকগঞ্জে ৯ বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোরে পৃথক অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার আব্দুল হালিম, শুকুর আলী, ওসমান গনি, আহমদ আলী এবং ঘিওর উপজেলার শাহ-আলম, সেলিম হোসেন, শামীম খান, রাসেল বেপারী ও বাবু মিয়া।
জেলা বিশেষ শাখার (ডিএসবি) উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, আটককৃতদের বিরুদ্ধে স্ব স্ব থানায় মামলার প্রস্তুতি চলছে।
কেএইচ





