কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ'র গুলিতে তিন গরু ব্যবসায়ী আহত হয়েছেন।

গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।

বিএসএফের গুলিতে আহত গরু ব্যবসায়ীরা হলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার ছাটকড়াইবাড়ি গ্রামের ফারুক মিয়া (৪০), আবেদ আলী (৩৫) এবং জহুরুল ইসলাম (৪৫)।

আহতরা পুলিশ ও বিজিবির ভয়ে প্রকাশ্যে হাসপাতালে ভর্তি না হয়ে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে তাদের পারিবারিক সূত্রে জানিয়েছে।

এ প্রসঙ্গে রৌমারী সদর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম বলেন, "বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হওয়ার কোনো খবর আমাদের কাছে নেই।"

এমআইএস