ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে ফেরার পথে নয় নারী-শিশুসহ ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি)। তারা সবাই বাংলাদেশী বলে জানা গেছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার তলুইগাছা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকদের বাড়ি খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায়।
বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন বলেন, তারা কাজের সন্ধানে ভারতে গিয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে থানায় হস্তান্তর করা হবে।
এসটি





