সাতক্ষীরা জেলারতলুইগাছা সীমান্ত থেকে ১৩ কেজি রূপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (০৫ জুন) সকাল ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ তলুইগাছার একটি পরিত্যক্ত বাড়ি থেকে রূপাগুলো জব্দ করা হয়।

তলুইগাছা বিওপির হাবিলদার আকরাম হোসেন জানান, রূপাগুলো ভারত থেকে নিয়ে এসে একটি পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে রেখেছিল চোরাকারবারীরা। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে রূপাগুলো জব্দ করা হয়েছে। আটটি প্যাকেটে ১৩ কেজি রুপা ছিল।

এমই