নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির আশঙ্কায় মানিকগঞ্জের ৪ উপজেলা থেকে বিএনপির ৭ কর্মী এবং মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ১৩ কর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক কর্মীদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার ৪ জন, হরিরামপুর, শিবালয় ও সাটুরিয়ায় ১ জন করে রয়েছে।

এছড়া মেহেরপুরের গাংনী থানা পুলিশ ৮ জনকে সদর থানা পুলিশ ৪ জনকে ও মুজিবনগর থানা পুলিশ ১ জনকে আটক করে।

মানিকগঞ্জের বিশেষ শাখার উপ-পরির্দশক (এসআই) আব্দুল বাতেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান, ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের সময় নাশকতার আশঙ্কায় কার্য বিধির ১৫১ ধারায় আটক দেখিয়ে তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ইআর