সাতক্ষীরায় ভারত থেকে পাচার হয়ে আসা ১৪টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (১৫ জুন) বিকেল সোয়া ৫টার দিকে বিজিবি সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তা হাবিবুল্লাহ আল বাকী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্তের কুশখালী ও কালিয়ানী এলাকা থেকে ১৪টি গরু আটক করে। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আটক গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় নয় লাখ ৮০ হাজার টাকা বলেও জানান তিনি।
ওএফ





